১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ছাত্রদল কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নুহাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

২০১৯ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন ভালুকার তরুণ ছাত্রনেতা আরাফাত তালুকদার নুহা। দলের বিভিন্ন মিটিং, মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণসহ প্রায় সব সাংগঠনিক কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।

জানা যায়, হরতাল, অবরোধ ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নুহা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে গিয়ে ঢাকায় আহত হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে একাধিকবার পুলিশি হয়রানি, নজরদারি ও গ্রেপ্তারের চেষ্টার মুখোমুখি হয়েছেন। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের হুমকি-ধমকিও মোকাবিলা করতে হয়েছে তাকে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধেও প্রশংসিত নুহা। তিনি ইতোমধ্যে ৯ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং অসহায় রোগীদের রক্ত সংগ্রহে সহায়তা করেছেন। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

নুহার পারিবারিক পটভূমিও জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিবারের একাধিক সদস্য বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের দায়িত্ব পালন করেছেন। সেই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও ছাত্রদলের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, সামনে ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অনেকেই মনে করেন, দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক নিষ্ঠা এবং দুঃসময়ে দলের পাশে থাকার কারণে আরাফাত তালুকদার নুহা আসন্ন কমিটিতে একটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার যোগ্য দাবিদার।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দলের জন্য ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় থাকা এবং ধারাবাহিক সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন হলে নুহাকে আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ

কোনো নোটিশ ছাড়াই ভারতে ভাঙ্গা হল তিনটি মসজিদ ও কয়েকটি মাজার

01 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আসন্ন ছাত্রদল কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নুহাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

পোষ্টের সময় : ০১:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬