০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় অন্তত ৪১ ইসরায়েলি আহত

দখলদার ইসরায়েলে ইরানের চালানো হামলায় অন্তত ৪১ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৪ জুন) মধ্যরাতে দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিবসহ অন্যান্য জায়গায় কয়েকশ মিসাইল ছোড়ে ইরান।

এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও কুর্দস ফোর্সের প্রধানসহ ছয় জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৯ পরমাণু বিজ্ঞানী।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইরানের মিসাইলের হামলায় তেলআবিবের একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটি যে কোনো ধসে পড়তে পারে। এ আশঙ্কা থেকে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ।

এদিকে ইরানের মিসাইল হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিরাপত্তা বাহিনীর প্রধান ও কয়েকজন সিনিয়র মন্ত্রীকে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে বৈঠক করছেন। সেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: হারেৎজ

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানের হামলায় অন্তত ৪১ ইসরায়েলি আহত

পোষ্টের সময় : ০২:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫