১২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নিরাপদে আছেন ৬৬ বাংলাদেশি

ইরানে ৬৬ জন বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে আছেন বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম।

শনিবার (১৪ জুন) তিনি ফেসবুকে এ তথ্য জানান।

তেহরানে বাংলাদেশ দূতাবাসের কনসুলার ওয়ালিদ ইসলাম জানান, বিভিন্ন গ্রুপে যারা ইরানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাদের জন্য বলছি যে, আমাদের ছাত্র-ছাত্রীরা তেহরানে পাঁচজন, কারাজে এক জন, গোরগানে আটজন, কোমে ৫০ জন (কিছু কমেছে বর্তমানে), একজন ইসফহানে এবং একজন মাত্র মাসাদে লেখাপড়া করছে। তাদের সবার সাথেই আমার যোগাযোগ হচ্ছে। তারা সবাই ভালো আছে।

তিনি জানান, সেখানে কোন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। সবাইকে ধৈর্যধারণের অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সম্প্রীতি রক্ষায় প্রতিমন্ত্রীর আহ্বান

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে নিরাপদে আছেন ৬৬ বাংলাদেশি

পোষ্টের সময় : ০৩:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫