০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় নিহতের খবর ভুয়া, জীবিত দেখা গেলো ইরানি জেনারেলকে

ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন—এমন খবরের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল ঈসমাইল কানিকে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে। মঙ্গলবার (২৫ জুন) তিনি ইরানে একটি সরকারপন্থি জনসমাবেশে অংশ নেন এবং উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সময় কাটান।

এর আগে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস দাবি করেছিল, ইসরায়েলি হামলায় জেনারেল কানি নিহত হয়েছেন। তবে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, কুদস ফোর্স হচ্ছে বিপ্লবী গার্ডের একটি বিশেষ শাখা, যা মূলত ইরানের বাইরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। গোষ্ঠীটি হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের সহায়তা দিয়ে থাকে।

এটি প্রথম নয়, এর আগেও জেনারেল কানির মৃত্যুর গুজব ছড়ায়। ২০২৪ সালের অক্টোবর মাসে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সাবেক নেতা হাসিম সাইফুদ্দিন ইসরায়েলের এক বোমা হামলায় নিহত হলে ধারণা করা হয়েছিল কানি তার সঙ্গেই ছিলেন এবং তিনিও নিহত হন।

তবে সর্বশেষ দৃশ্যমান উপস্থিতিতে জেনারেল কানি যে জীবিত এবং সক্রিয় রয়েছেন, তা স্পষ্ট হলো।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসরায়েলি হামলায় নিহতের খবর ভুয়া, জীবিত দেখা গেলো ইরানি জেনারেলকে

পোষ্টের সময় : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫