০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলায় শিক্ষক বহিষ্কার

চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার দায়ে জামালপুরের ইসলামপুরে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আচারণ বিধি না মেনে দায়িত্ব অবহেলা করার দায়ে ওই শিক্ষককে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। বহিষ্কৃত হাবিবুর রহমান উপজেলার বীর মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

কেন্দ্র সূত্রে জানা যায় বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমান পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরে সহযোগিতা করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে যাওয়া আচারণ বহির্ভূত কাজের দায়ে তাকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, এ উপজেলায় মাধ্যমিকে ২হাজার ৭শ ৭৪জন, দাখিল ৯শ ৫জন,ভোকেশনালে ৫শ ৪৮ জনসহ মোট ৪হাজার ২শ২৭জন পরিক্ষার্থী ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান বলেন, চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। পরীক্ষার্থীরা যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়: ত্রাণ প্রতিমন্ত্রী 

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলায় শিক্ষক বহিষ্কার

পোষ্টের সময় : ০৪:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫