১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলা: নিহত ৩৮

পবিত্র ঈদুল আজহার দিনেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো ধারাবাহিক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন ফিলিস্তিনি। এর মধ্যেও অনেকে স্বজনদের কবরে ফুল দিতে ও জিয়ারত করতে বের হন।

গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, ঈদের দিন সকাল থেকে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একটিমাত্র হামলায় নিহত হয়েছেন ১১ জন।

তবে হাসপাতাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৪২ জন।

খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকার পশ্চিম ও উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি নিহত হন।

এই পরিস্থিতিতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) শুক্রবার গাজায় তাদের সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, বিতর্কিত এই মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংস্থার দেওয়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১০ জন ফিলিস্তিনি।

এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোরবানির ঈদ কাটলো ইসরায়েলি হামলার ছায়ায়। ঈদের দিনে যুদ্ধাহত শিশুদের কবরে গিয়ে মায়েদের কান্নায় ভারী হয়ে ওঠে গাজার আকাশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সম্প্রীতি রক্ষায় প্রতিমন্ত্রীর আহ্বান

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলা: নিহত ৩৮

পোষ্টের সময় : ০৮:৪২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫