১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বড়ই বাড়ী জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। সভায় আলোচনা ও মতবিনিময় শেষে আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানীকে সভাপতি এবং মো. কামরুল ইসলাম (বিএসসি) মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৮৫০ সালে প্রতিষ্ঠিত বড়ই বাড়ী জামে মসজিদটি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মসজিদটি প্রতিষ্ঠায় শিক্ষানুরাগী ও দানবীর মরহুম বরোমদী মোড়লের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর বেয়াই মাওলানা হাবিব উল্লাহ আকন্দ ফারসি ভাষার পণ্ডিত ছিলেন। ধর্মীয় ও ভাষাগত জ্ঞানচর্চায় তাঁরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান স্থানীয়রা।

প্রায় দুই শতাব্দীর পুরোনো মসজিদটি বর্তমানে চতুর্থ দফায় সংস্কার ও উন্নয়নকাজের মধ্য দিয়ে যাচ্ছে। তবে কাজ এখনো শেষ হয়নি। মসজিদের ফ্লোর, গ্লাস লাগানো ও রং করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, অবশিষ্ট সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য মুসল্লি, এলাকাবাসী, প্রবাসী ও সামর্থ্যবান ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ায় মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে আশা করছেন মুসল্লি ও এলাকাবাসী। সভায় উপস্থিত সবাই নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং মসজিদের সার্বিক উন্নয়নে তাঁদের সফলতা কামনা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

পোষ্টের সময় : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬