ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা জাতীয় যুবশক্তির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
(১১ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারনিম ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন ফরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা যুবশক্তির মুখ্য সংগঠক মো. দেলোয়ার হোসাইনের সুপারিশক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে হাসানুর রহমান সজিবকে আহ্বায়ক এবং মো. উজ্জ্বল মিয়াকে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আশিকুর রহমানকে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. সোহান আহমেদ, মোমেন আহমেদ, আলমগীর হোসেন, মোমেন, কবীর মিয়া, শেখ মাহমুদ নানক ও জাহাঙ্গীর আলম।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে ওলিউল্লাহকে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন শেখ মোহাম্মদ ইশতিয়াক, আব্দুল কাইয়ুম মন্ডল, ইলিয়াস আহমেদ, জহির রায়হান ও হাবিবুল্লাহ বাহার। মুখ্য সংগঠক করা হয়েছে নাজমুল হুদা কাউসারকে এবং সিনিয়র সংগঠক করা হয়েছে জাহাঙ্গীর আলম চকদারকে।
নবনিযুক্ত আহ্বায়ক হাসানুর রহমান সজিব বলেন, ‘আমাদের আগামী কমিটি কোনো ব্যক্তি স্বার্থ বা স্বজনপ্রীতির ভিত্তিতে হবে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হবে।’
তিনি আরও বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে একটি গতিশীল ও আধুনিক সংগঠন গড়ে তোলা হবে। স্বজনপ্রীতি ও পকেট কমিটির সংস্কৃতি ভেঙে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জাতীয় যুবশক্তিকে দেশের ন্যায্য দাবির পক্ষে তরুণ সমাজের একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি।
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 



















