১১:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ( ১২ সেপ্টেম্বর) শনিবার দুপুরে গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে শনিবার ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রহমতুল্লাহ রতন (৪৮) উপজেলার মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি চর শংকর গ্রামের মৃত হোসেন আলী ও হাবিবা খাতুনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রহমতুল্লাহ রতনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার রতন বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের আয়োজন ও নেতৃত্ব দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ সংগঠনের পদধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।  নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তির কমিটি: আহ্বায়ক সজিব, সদস্য সচিব উজ্জ্বল

বিসিএস ক্যাডারদের সংবর্ধনা দিল বাকৃবি ছাত্রদল

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬