০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা মাজেদুল গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠায় পুলিশ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রুেপ্তার করা হয়েছে। আজ  শুক্রবার দুপুরে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূইয়া মাসুমকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা মাসুমকে আটকের পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছাত্রলীগ নেতা মাসুম আঠারবাড়ি ইউনিয়নের গলকুন্ডা গ্রামের জাহেদুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
সংশ্লিষ্ট জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর বাংলাদেশ সেনাবাহিনী। সারাদেশে চলছে তাদের অভিযান। এরই  ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার-কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসায় গৌরীপুর-ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। সেখানে চেক পোস্ট চলাকালীন সময়ে ছাত্রলীগের আঠারবাড়ি ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূইয়া মাসুমকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। ওই সময় তার হাতে থাকা মুঠোফোন জব্দ করে গুরুত্বপূর্ণ তথ্য পায় সেনাবাহিনী। তথ্যে দেখা যায়, গেল ৩ নভেম্বর আন্দোলন করতে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে এমন একটি ম্যাসেজ  বিভিন্ন নেতৃবৃন্দকে দেয় মাসুম। পরে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এমন আশঙ্কায় তাকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
পুলিশের কাছে মাসুমকে হস্তান্তরের পর গত ২১ সেপ্টেম্বর থানায় হওয়া একটি ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ৪ আগষ্ট ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ভাংচুরের ঘটনায় থানায় মামলাটি হয় ২১ সেপ্টেম্বর।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মাসুমের পরিবার সূত্রে জানা গেছে, মাসুম চলতি মাসের ২২ তারিখে ময়মনসিংহের মোমেনশাহী ‘ল’ কলেজের এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থী। এতে মাসুমের এলএলবি পরীক্ষা নিয়ে শঙ্কায় পরিবার।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মাজেদুল ইসলাম ভূইয়া মাসুমকে গতকাল সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা মাজেদুল গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৬:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪