০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে স্কুলে স্কুলে ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযান

‘ক্লিন ময়মনসিংহ , ক্লিন ঈশ্বরগঞ্জ’__ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার  শিক্ষাঙ্গনকে সুন্দর ও নির্মল পরিবেশ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে উপজেলা প্রশাসন ।

আজ (২৬জুলাই) রবিবার দুপুরে ‘সানডে ক্লিন’_কর্মসূচি নামে উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড়হিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়হিত উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা  করা হয়। এর আগেও বেশ কয়েকটি বিদ্যালয়ে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপার-ভাইজার আবু হানিফা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে,  “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”__এই স্লোগানে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউএনও সানজিদা রহমান। এ সময়  শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণী কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করেন ইউএনও। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মূখর পরিবেশ বিরাজ করে। অভিযান পরিচালনাকালে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ক্লিন ময়মনসিংহ ও ক্লিন ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে উপজেলার সকল বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। একটি স্বাস্থ্যকর পরিবেশ পড়াশোনায় মনোযোগ বাড়ায় এবং শিক্ষার্থীদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলে। পরিচ্ছন্নতা রোগজীবাণু ছড়াতে বাঁধা দেয় এবং মনকে সতেজ রাখে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন,‎সবাইকে মনে রাখতে হবে-সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন  নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি,রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গাছ কাটা নয়, স্থানান্তর করা হয়েছে: নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে স্কুলে স্কুলে ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযান

পোষ্টের সময় : ০৪:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬