০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের

ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় আরবিয়া ও রাবিয়া নামে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরবিয়া (৮) ও রাবিয়া (৬) পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার কাজে জন্য বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পিছু নিয়ে দুই বোন তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাদের বাড়িতে ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের

পোষ্টের সময় : ০৯:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬