০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি লিটনের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ও যানজট কমাতে অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘মহাসড়কে যানজট দূরীকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ ত্রিশাল পৌর এলাকাকে আগামী তিন মাসের মধ্যে যানজটমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে মহাসড়কে অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পৌর শহরে অনুমোদনহীন অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর থেকে সব সিএনজি স্টেশন থেকে টোল আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ত্রিশালকে আধুনিক ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টায় এসব কার্যক্রম বাস্তবায়ন করে ত্রিশালকে একটি আধুনিক মডেল শহর হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চাই।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুর জামান, আওয়াল ফরাজী, আব্দুল মতিন, যুবদল নেতা জুয়েল মণ্ডল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন ও ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি লিটনের

পোষ্টের সময় : ১০:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬