০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে মাদকসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাত্তী এলাকায় মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তী গ্রামের আমজাদ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কামালেরবাত্তী এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন তাৎক্ষণিকভাবে শান্ত মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন বকশীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর আইনি তৎপরতা নিয়মিত পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

পোষ্টের সময় : ০৯:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬