০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

ইসরায়েলি হামলার জবাবে বৃষ্টির মতো শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন।

ইসরায়েলে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। দেশটির এক কর্মকর্তা এই হামলাকে ‘বিচূর্ণকারী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “কয়েক মিনিট আগে ইহুদিবাদীদের নৃসংস হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে তাদের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মাধ্যমে।”

ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের একাধিক ফ্ল্যাটে এখনো আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভবনটির পাশে থাকা অন্য আরেকটি ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জরুরি সেবার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত ১৫ জন আহত হয়েছে। তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভিক্ষুক ফিরোজার স্বপ্নপূরণ, নতুন ঘর দিলেন তথ‍্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এবার ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

পোষ্টের সময় : ০২:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫