ময়েমনসিংহের গফরগাঁওয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার একটি পরীক্ষা কেন্দ্রে (ভোকেশনাল) ট্রেড-২ (২য়ে পত্র ) বিষয়ের পরীক্ষায় অসদুপায়ে অবলম্বনের কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
সত্যতা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখারুল ইসলাম জানান, সহকারী কমিশনার ( ভূমি) আমির সালমান রনি গফরগাঁও মহিলা কলেজে কেন্দ্র পরিদর্শনে গেলে অসদুপায়ে অবলম্বনের বিষয়টি নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটি ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম. এন আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়েম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ো হচ্ছে। তাছাড়া নকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।




















