কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে) সকালে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটরিয়ামের সামনে ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ ত্রিশালের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে ফুঁসে উঠে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমিকরা।



















