০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা বদরুল আমিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান কেবল সংযমের মাস নয়, আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারের মাস। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার চর্চা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি উছমান গনি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আহমেদ শফি, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমানুল ইসলাম, বড়খাপন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এ কে এম ওবায়দুল্লাহ এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল

পোষ্টের সময় : ০৭:১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬