নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইন উদ্দিন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলের দিকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় পূজামণ্ডপগুলোতে আয়োজক, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শন করা ছয়টি পূজামণ্ডপ হলো, দুখিয়ারগাতী সিং বাড়ি পূজামণ্ডপ, নওপাড়া পাকাঘাট মন্দির পূজামণ্ডপ, নওপাড়া বর্মনপাড়া পূজামণ্ডপ, দনাচাপুর কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ, দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির পূজামণ্ডপ ও জুড়াইল খামারবাড়ি পূজামণ্ডপ।এর আগে দুর্গাপুর মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে দুর্গাপুর মোড়, নওপাড়া পাকাঘাট, নওপাড়া বাজার, গণিতাশ্রম, শিমুলাটিয়া, কাউরাট, কুতুবপুর, জুড়াইল খামারবাড়ি, নওপাড়া বর্মনপাড়া, দনাচাপুর কালীবাড়ি মন্দির ও দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির হয়ে দুখিয়ারগাতী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পরিদর্শন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইন উদ্দিন বলেন, আমি নওপাড়া ইউনিয়নের ছয়টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছি। আমাদের দলের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি খোঁজখবর রাখার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমি মণ্ডপগুলো পরিদর্শন করেছি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও নিয়মিত পূজামণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন।
তিনি আরও বলেন, যেকোনো সমস্যায় আমি সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কেন্দুয়া প্রতিনিধি 


















