০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের নকলা পৌরশহরের কেন্দ্রীয় কালিমাতা মন্দির পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

রবিবার (১৮ অক্টোবর) রাতে শেরপুর জেলা সফর শেষে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এর আগে তিনি শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন,বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এবং নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মো. আলহাজ্ব খোরশেদুর রহমান, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শেরপুর জেলার সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রেসক্লাব নকলা’র নতুন কমিটি: সভাপতি রানা, সম্পাদক রিজন

হালুয়াঘাটে কয়লা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নকলায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

পোষ্টের সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬