০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা চৌধুরী। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান কাজল এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ।

বক্তারা নবাগত ইউএনও সানজিদা চৌধুরীকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি-বেসরকারি সকল মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নবাগত ইউএনও সানজিদা চৌধুরী তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি অনলাইন জুয়া, মাদক নির্মুলের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬