০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত, ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই ব্যবসায়ী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার মধ্য সাউদপাড়া এলাকার ছোটন মাস্টারের বাসার সামনে পাকা সড়কে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ীর নাম আনিসুল হক চৌধুরী টিপু (৪৫)। তিনি মধ্য সাউদপাড়া এলাকায় বসবাস করেন এবং মতির মোড়ে ‘মায়েশা মেডিকেল হল’ নামে একটি দোকানে ফার্মেসি ও বিকাশের ব্যবসা পরিচালনা করেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাত ১১টা ২০ মিনিটের দিকে ছোটন মাস্টারের বাসার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ধারালো অস্ত্রসহ তার পথরোধ করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ ৩ লাখ টাকা, আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড রেডমি মোবাইল ফোন এবং প্রায় ৪ হাজার টাকা মূল্যের দুটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী টিপুর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় আহত ব্যবসায়ী আনিসুল হক চৌধুরী টিপু অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আনিসুল হক চৌধুরী টিপু বলেন, কখনো কল্পনাও করি নি এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হবে। আমার কষ্টার্জিত অর্থের পাশাপাশি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল ফোনগুলোও ছিনিয়ে নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।

কেন্দুয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন, উক্ত ঘটনায় আমি গভীর উদ্ধিগ্ন ও দুঃখ প্রকাশ করছি ৷ সেই সাথে ছিনতাইকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ । তিনি আরো বলেন, আজ (২২ জুলাই) অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে ।

স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের ব্যস্ত এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মহিলা কলেজে চাকরির জেরে ফুলপুর জামায়াত আমিরের পদ স্থগিত, দায়িত্বে জাকির হোসেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড

22 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত, ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

পোষ্টের সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬