০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুমন

নতুন এই দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন শাহ নাসির উদ্দীন রুমন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একাধিকবার মামলা, গ্রেফতার, কারাবরণ এবং নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবুও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

বিষয়ে শাহ নাসির উদ্দীন রুমন বলেন, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম। দলের নেতৃত্ব আমাদের মূল্যায়ন করেছে। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।

শাহ নাসির উদ্দীন রুমনের সহধর্মিণী ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে স্বামী,সন্তান সবাইকে নিয়ে রাজ পথে ছিলাম। দল আমার স্বামীকে মূল্যায়ন করেছ। আমরা দলের চেয়ারম্যান ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুমন

পোষ্টের সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬