০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪৪ ভিউ :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয় এবং ইট-পাটকেল নিক্ষেপে কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও পোড়া চিহ্ন দেখা যায়। একই সময়ে জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ির গেটে আগুনের কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

পোষ্টের সময় : ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬