০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মের ছড়াছড়ি, ফুলপুরে একদিনেই জরিমানা ১ লাখ ১৫ হাজার

ময়মনসিংহের ফুলপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত মানদণ্ড না মানা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং কর্মরত নার্স ও টেকনিশিয়ানদের যথাযথ সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী মোট পাঁচটি মামলা দায়ের করে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, সিটি জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

যৌথ অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবার নির্ধারিত মান বজায় রাখা, বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় সনদ নিশ্চিত করা এবং রোগীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফিফা মেসিকে বিশ্বকাপ দিতে চেয়েছিল’— পোস্টে রোনালদোর লাইক

23 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মের ছড়াছড়ি, ফুলপুরে একদিনেই জরিমানা ১ লাখ ১৫ হাজার

পোষ্টের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬