০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

‎ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

‎রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার পৌর শহরের শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়।

‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন, এমপি পরামর্শে এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের নির্দেশনায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শাহজাহান কবীর হিরা এই ফুটবল বিতরণ করেন।

‎এসময় মো. শাহজাহান কবির হিরা বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।”

‎পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর ৫ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য মোঃ শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, আব্দুল লতিফ, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস ও জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রিন্সকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

পোষ্টের সময় : ০৫:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬