১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সমবায় দিবসে ময়মনসিংহ বিভাগজুড়ে নানা আয়োজন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহ বিভাগের চার উপজেলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল ও গৌরীপুর, নেত্রকোনার কেন্দুয়া এবং জামালপুরের বকশীগঞ্জে পৃথকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভাগুলোতে বক্তারা সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিম্ন আয়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।

নান্দাইলে সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। সকাল ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বপ্ন তরী সমবায় সমিতির উদ্যোক্তা আবুল মনসুরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান।

এতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হক তারেক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব এনামুল কাদির, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজিসহ বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা।

বক্তারা বলেন, নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম কার্যকর মাধ্যম হতে পারে সমবায় সমিতি। পরিকল্পিত উদ্যোগ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব।

কেন্দুয়ায় সমবায় দিবসে উদ্যোক্তাদের সম্মাননা

নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমবায় সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলা যুবদলের সদস্যসচিব ও সমবায় সংগঠক আতাউল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ময়মনসিংহে সমবায় প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী নারী প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বকশীগঞ্জে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী এবং বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ।

বক্তারা বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গৌরীপুরে ৭১ সমবায় সমিতিকে পুরস্কার

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হালিম।

এতে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুল ইবনে আইয়ুব, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল আমিন, এডরা বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার যোয়েল শিকদার এবং সমবায়ী হোসনেআরা বেগম, কামরুন্নাহার বেগম, নয়ন কুমার ঘোষ ও গোলাম মোস্তফা।

আলোচনা শেষে উপজেলা পর্যায়ে মানব উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও ধূরুয়া মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারটি সমিতি এবং আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় আরও ৬৫টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে ৭১টি সমবায় সমিতি পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। এ শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া ও তারাকান্দায় বিএনপির র‍্যালি

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় সমবায় দিবসে ময়মনসিংহ বিভাগজুড়ে নানা আয়োজন

পোষ্টের সময় : ১০:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬