০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-এনসিপি দেশকে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অপপ্রচার, মিথ্যাচার ও লাগামহীন উস্কানিমূলক বক্তব্য দিয়ে জামায়াত-এনসিপি জোট দেশকে আবারও অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের দুরভিসন্ধিমূলক রাজনীতি পরিহার না করলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকামী জনগণই তাদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করবে। বাংলাদেশের মানুষ আর কোনো অপশক্তিকে দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামায়াত-এনসিপি দেশকে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়: প্রিন্স

পোষ্টের সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬