১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করা হয়।

জানা গেছে, ভোরে পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সার মোট ১৩ বস্তা সার জব্দ করেন। এসময় কাউকে আটক করতে পারেন নি বিজিবি।

বিজিবি জানায়, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

মুক্তিযুদ্ধের প্রজন্মের ময়মনসিংহ উত্তর জেলা কমিটিতে হারুন-খায়রুল

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

পোষ্টের সময় : ১১:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬