১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের এমপিকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার অভিযোগে অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে—এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদকের অনুসন্ধানে জানা গেছে, অডিওতে থাকা দুই ব্যক্তির একজন এমপির দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিন এবং অন্যজন সাবেক লোহাগাড়া উপজেলা ছাত্রদল সভাপতি তারিকুল হক।

অডিওতে তারিকুল হককে বলতে শোনা যায়, এমপি লোহাগাড়ায় এলে তাকে পায়ে গুলি করে জিজ্ঞাসাবাদ করা হবে। জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, তিনি এমপিকে এলাকায় না আসতে বলেন, তবে মানুষের চাপে তিনি আসেন।

অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও আরমান উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। অডিও পাঠানোর পর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। তবে অডিওটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অডিওর উৎস, সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

বৃষ্টিতে ভিজেই ময়মনসিংহে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামায়াতের এমপিকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার অভিযোগে অডিও ফাঁস

পোষ্টের সময় : ১২:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬