০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের অভিনন্দন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ

প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বাংলাদেশ সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শনিবার রাতে দেওয়া এক বার্তায় ড. ইউনূস বলেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর এবং দ্বিপাক্ষিক সংলাপে সম্মত হওয়ায় তিনি মোদি ও শেহবাজ শরিফকে আন্তরিক অভিনন্দন জানান। এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

ড. ইউনূস আরও বলেন, যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর দূরদর্শী ও কার্যকর মধ্যস্থতার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাস করে। আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং উভয়পক্ষের হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়। শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং পরবর্তীতে ভারত ও পাকিস্তান উভয়েই যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পদত্যাগ করলেন বিজেপির ‘জাতীয় মুখপাত্র’

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ড. ইউনূসের অভিনন্দন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ

পোষ্টের সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫