১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • RA
  • পোষ্টের সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৪২৭ ভিউ :

তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহ’র কাছে এই দোয়া করি।’

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, পরে জানা যায় যে স্বল্প সময়ের মধ্যে তার দুবার হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করে সফলভাবে রিং পরান।

সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, তামিম জ্ঞান ফিরিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

পোষ্টের সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫