ময়মনসিংহের তারাকান্দায়,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োাজনে তারাকান্দা উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,রাসেল মন্ডল,এড: নজরুল ইসলাম ইসমাঈল,শামীম তালুকদার,শহিদুল ইসলাম মন্ডল,রাকিব তালুকদার, গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী,উপজেলা ওলামাদলের আহবায়ক অতিকুল ইসলাম প্রমূখ।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মোস্তাসিন বিল্লা।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি 


















