০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালের নজরুল সিটির জন্য প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বরাদ্দ: এমপি ডা. লিটন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, ত্রিশালের সার্বিক উন্নয়নের যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। নজরুল সিটি প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হলে মহাপরিকল্পনার আওতায় প্রয়োজনীয় সব ধরনের বরাদ্দ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নজরুল সিটি শিশু পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

ডা. লিটন বলেন, আগামী পাঁচ বছরে ত্রিশালের মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হবে। নজরুল সিটির আওতায় ত্রিশাল পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করা হবে।

তিনি জানান, শিশু পার্ক নির্মাণের পাশাপাশি বাজার, ঘাট, সড়ক ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করা হবে। ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে মূল বাজারকে আরও সুশৃঙ্খল ও আধুনিক করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে ত্রিশালের দৃশ্যমান পরিবর্তন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, সম্প্রতি পৌরবাসীর সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মূল বাজার থেকে গরুর হাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ করা হবে।

এছাড়া যেসব ব্যবসায়ী স্থানান্তরের কারণে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের জন্য আগামী তিন মাসের মধ্যে নতুন মার্কেট নির্মাণ করে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফিফা মেসিকে বিশ্বকাপ দিতে চেয়েছিল’— পোস্টে রোনালদোর লাইক

23 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ত্রিশালের নজরুল সিটির জন্য প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বরাদ্দ: এমপি ডা. লিটন

পোষ্টের সময় : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬