ময়মনসিংহের ত্রিশাল উপজেলা তাতী দলের উপর আরোপিত কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ময়মনসিংহ দক্ষিন জেলা তাতীদল। গতকাল শনিবার রাতে জেলা তাতীদলের সভাপতি সাধারন সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানাযায়,গত ২০ জানুয়ারী থেকে ত্রিশাল উপজেলা ও পৌর তাতীদলের সকল কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করা হয়। সম্প্রতি জেলা তাতীদলের এক সভায় ২৭ জুন থেকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।এতে করে উপজেলা ও পৌর তাতীদলের বর্তমান কমিটি তাদের সাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির সাথে পরামর্শ করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এব্যাপারে উপজেলা তাতীদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,বিগত আন্দোলন সংগ্রামে সামনে থেকে নির্যাতন সহ্য করেছি। ২৪শের ৫ই আগষ্টের পর জেল থেকে মুক্তি পেয়েছি।দলের জন্য নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি আজীবন করে যাবো। স্থগিতাদেশ প্রত্যাহার করায় জেলার নেতৃবৃন্ধের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 



















