০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা

দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। অধিকৃত জেরুজালেমের আশপাশে ছড়িয়ে পড়া দাবানলকে কেন্দ্র করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুনে শত শত মানুষ বিপদের মুখে পড়েছেন। জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ রোগী ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন। পরিস্থিতি বিবেচনায় সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণ ও প্রাণরক্ষা নিশ্চিত করতে দেশের সব বাহিনীকে একত্রিত করা জরুরি। দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশি সহায়তার জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর ইউরোপীয় দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ করছেন। ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া ও আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

দাবানল নিয়ন্ত্রণে হাইওয়ে-১ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১৯ জন দমকল কর্মী, ১০টি অগ্নিনির্বাপক বিমান, একটি হেলিকপ্টার এবং ইসরাইলি বিমান বাহিনীর বিশেষ ইউনিটগুলো কাজ শুরু করেছে। উদ্ধারকর্মীরা যানজটে আটকে পড়া নয়জনকে উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে তিনটি গাড়ি পুড়ে গেছে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা

পোষ্টের সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫