১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে অন্তি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবারে সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। অন্তিও এবছর পরীক্ষায় অংশ নেন। চার বিষয়ে অন্তি অকৃতকার্য হন। অকৃতকার্যের বিষয়টি জানতে পেরে দুপুর থেকেই অন্তির মন খারাপ ছিল। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দা অচেতন অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় লজ্জায় ও ক্ষোভে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্তির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিক ভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফল প্রকাশিত হয়। চার বিষয়ে অকৃতকার্য হন অন্তি। ফল প্রকাশের পর থেকেই অন্তির মন খারাপ ছিল। সেই লজ্জা বা ক্ষোভে আত্মহত্যা করতে পারে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

পোষ্টের সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬