১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া পৌরশহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়।

এর আগে গত ৫ জুলাই নেত্রকোণা জেলা ছাত্রদল কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

আনন্দ মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না: মউক চেয়ারম্যান

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

পোষ্টের সময় : ০৭:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬