০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

ময়মনসিংহের নান্দাইলে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ১৭ বছর বয়সী ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটে উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ছবি সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার হওয়া ব্যানারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা’ উল্লেখ করা।

পুলিশ সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিলালপুর ডাকিপাড়া এলাকায় অ্যাডভোকেট আবদুল খালেক দাদনের বসতঘরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয়। পরে নান্দাইল মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ছয় কিশোরকে আটক করা হয়।

গ্রেপ্তার ছয়জনই কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন—মাকরাহন্দ এলাকার জালাল মিয়ার ছেলে তাসিন মিয়া (১৭), বড়বাগ এলাকার নয়ন মিয়ার ছেলে প্রত্যয় (১৭), গাইটাল এলাকার আনিস মিয়ার ছেলে জিসান (১৭), একই এলাকার মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন হীরা (১৭), মাকরাহন্দ এলাকার দুলাল মিয়ার ছেলে নুরুল হক (১৭) এবং বড়বাগ উত্তরপাড়া এলাকার আবু বক্করের ছেলে ইকরাম হোসেন (১৭)।

এ ঘটনায় মঙ্গলবার নান্দাইল মডেল থানায় মামলা নম্বর-১৭ দায়ের করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

জিন্নাহর অসুস্থতা গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসককে পাকিস্তানের পুরস্কার

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

পোষ্টের সময় : ০৯:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬