০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

নেত্রকোনায় পুলিশের হাতে গ্রেপ্তার হত্যা মামলার আসামী রাকেল। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

নেত্রকোনায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে (২৩) নেত্রকোনা মডেল থানা পুলিশ ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মো. আব্দুস সালামের সাথে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফীর বাড়ী লাইটে বেড়াতে যায়। গত ১৯ মে দুপুর ১২টার দিকে আব্দুস সালামের ছেলে নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত গয়ে আব্দুস সাত্তারের ছেলে আজহারুল ইসলামের উপর হামলা চালায়।

এ সময় তার মামাতো ভাই রিয়াদ ফুফাতো ভাই আজহারুলকে বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে নাজমুলহক রাকেলসহ ৫ জনকে আসামী করে ২০ মে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামী রাকেলের অবস্থান সনাক্ত করে।

পরে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজের নির্দেশে এসআই হাফিজুরর হমানের নেতৃত্বে একটি টিম সোমবার রাতে ময়মনসিংহ কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক রাকেলকে গ্রেপ্তার করে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেপ্তারকৃত আসামী রাকেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নেইমারের ফেরার ম্যাচে ভিনি ম্যাজিকে উড়ে গেল স্কটল্যান্ড

সৌদিতে এক বছরে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনার রিয়াদ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪