০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে সচিব হচ্ছেন প্রশাসনের ৯ কর্মকর্তা

শিগগিরই পদোন্নতি পেয়ে সচিব হচ্ছেন প্রশাসনের ৯ কর্মকর্তা। আগামী দু-একদিনের মধ্যে এই ৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, নতুন করে নিয়োগ পাওয়া সচিবদের ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। এবার যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’

উল্লেখ্য, বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব পদ ফাঁকা আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পদোন্নতি পেয়ে সচিব হচ্ছেন প্রশাসনের ৯ কর্মকর্তা

পোষ্টের সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫