০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বন্যায় নিহত ১৯৪, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টারও বিধ্বস্ত

পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। খবর এএফপি

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলেছে, বন্যা ও ভূমিধসে পাহাড়ি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১৮০ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানশাসিত কাশ্মীরে ৯ জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে পাঁচজন মারা গেছেন।

বন্যাকবলিত কিছু এলাকায় মুঠোফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গিলগিট-বালতিস্তানে একটি বিদ্যুৎকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগকবলিত অঞ্চলে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন পাইলটসহ পাঁচ আরোহী মারা গেছেন বলে জানিয়েছে খাইবার পাখতুনখাওয়ার প্রশাসন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে উদ্ধার ও ত্রাণকার্যের অগ্রগতি পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ২১ আগস্ট পর্যন্ত ওই এলাকায় মাঝেমধ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এনডিএমএর তথ্য অনুযায়ী গত ২৬ জুন থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০৭ জন মারা গেছেন, যাঁদের মধ্যে ১৫৯টি শিশু রয়েছে। এ সময় আরও ৭৬৮ জন আহত হয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ মিনিটে সাত বিস্ফোরণে কাঁপলো দুবাই

আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করল পাকিস্তান

04 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানে বন্যায় নিহত ১৯৪, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টারও বিধ্বস্ত

পোষ্টের সময় : ১১:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫