১১:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত

পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

কিশোরগঞ্জ অফিস :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. রিহাদ (২০) ও মো. পলাশ (১৯)। রিহাদ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে আর পলাশ একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রæতগতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন।

এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ইতিমধ্যে নিহত দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকুন্দিয়ায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত

পোষ্টের সময় : ০১:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪