০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাক-ভারত উত্তেজনার মধ্যেই বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণা

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

খ্যাতিমান সাহিত্যিক মির ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দিল্লিতে এর দূতাবাস স্থাপনের অনুমতি দিতে। একই সঙ্গে জাতিসংঘের কাছেও স্বীকৃতির আবেদন জানিয়েছেন তিনি।

মির ইয়ার বালুচ আরও জানান, বেলুচিস্তান এখন স্বাধীন। অচিরেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং এর আগেই অ-বেলুচদের প্রশাসনিক পদ থেকে সরে যেতে হবে। নতুন সরকারে বেলুচ নারীদের প্রতিনিধিত্ব থাকবে এবং বন্ধুরাষ্ট্রগুলোর নেতাদের উপস্থিতিতে রাষ্ট্রের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।

বেলুচ লিবারেশন আর্মির দাবি অনুযায়ী, তারা ইতোমধ্যে বেলুচিস্তানের ৩০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে ৭ মে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর এক হামলায় অন্তত ১২ সেনা সদস্য নিহত হন। নিহতদের মধ্যে স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান ও সুবেদার উমর ফারুকও ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাক-ভারত উত্তেজনার মধ্যেই বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণা

পোষ্টের সময় : ০৫:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫