১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা 

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, সহসভাপতি আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়নের সভাপতি গাজীউর রহমান মোল্লা, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বাট্টাজোড় ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন আকন্দ, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর প্রমুখ বক্তব্য রাখেন।

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন ও সফল করতে নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও রোপা আমন মওসুমে সারের কৃত্তিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত রুখে দিতে নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মমতা বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

28 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা 

পোষ্টের সময় : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬