০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার ব্যালন ডি অর জিতলেন ডেম্বেলে, বনমাতির হ্যাট্রিক

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০৯:৩৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭১ ভিউ :

পিএসজির হয়ে ট্রেবল জিতে বর্ষসেরা ফটুবলারে পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ফ্রান্স তারকা উসমান ডেম্বেলে। ইতিহাস গড়েছেন আইতানা বনমাতি ও লামিন ইয়ামাল। বনমাতি হ্যাট্রিক করে টানা  তৃতীয়বার জিতেছেন মেয়েদের ব্যালন ডি’অর। আর ইয়ামাল টানা দ্বিতীয়বার জিতেছেন বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি।

সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। স্মরণ করা হয় গত জুলাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া পর্তুগাল ও লিভারপুল তারকা ডিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে।

কানাডিয়ান গায়িকা শার্লট কারদিনের গানে শুরু হয় অনুষ্ঠান। উপস্থাপনা করেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট। সবার আগেই বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি তুলে দেয়া হয়। ছেলেদের কোপা ট্রফি জেতেন ইয়ামাল আর মেয়েদের পুরস্কার জেতেন বার্সেলোনা ও স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ। সবশেষ উসমান ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর তুলে দেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। তার আগে আন্দ্রেস ইনিয়েস্তা তুলে দেন বনমাতির হাতে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের খেতাব।

একনজরে কার হাতে উঠেছে কোন পুরস্কার-

ব্যালন ডি’অর

ছেলে: উসমান ডেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)

মেয়ে: আইতানা বনমাতি (বার্সেলোনা ও স্পেন)

বর্ষসেরা কোচ (হুয়ান ক্রুইফ ট্রফি)

ছেলে: লুইস এনরিকে (পিএসজি)

মেয়ে: সারিনা ভিগম্যান (ইংল্যান্ড)

সেরা উদীয়মান খেলোয়াড় (কোপা ট্রফি)

ছেলে: লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)

মেয়ে: ভিকি লোপেজ (বার্সেলোনা ও স্পেন)

সেরা গোলরক্ষক (ইয়াসিন ট্রফি)

ছেলে: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ও ইতালি)

মেয়ে: হানা হাম্পটন (চেলসি ও ইংল্যান্ড)

সেরা স্ট্রাইকার (জার্ড মুলার ট্রফি)

ছেলে: ভিক্টর ইয়োরকায়েস (আর্সেনাল ও সুইডেন)

মেয়ে: এয়া পাজোর (বার্সেলোনা ও পোল্যান্ড)

বর্ষসেরা ক্লাব

ছেলে: পিএসজি

মেয়ে: আর্সেনাল

সক্রেটিস পুরস্কার (মানবিক কাজের জন্য ২০২২ সাল থেকে ব্যালন ডি’অরে সক্রেটিস পুরস্কার যোগ করা হয়)

জানা ফাউন্ডেশন

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রথমবার ব্যালন ডি অর জিতলেন ডেম্বেলে, বনমাতির হ্যাট্রিক

পোষ্টের সময় : ০৯:৩৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫