১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী নভেম্বর থেকে সারা দেশে চালু হতে যাচ্ছে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। যদিও মূলত চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, তবে ১৭ নভেম্বর থেকে সীমিত পরিসরে প্রথম ধাপে কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে চারটি বিভাগের নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুবিধা পাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৮ বিভাগের ৬২ জেলা ও ১৫০ উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ প্রকল্পের সুবিধা পাবেন। শুরুতে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের বিস্কুট ও বনরুটি দেওয়া হবে। পর্যায়ক্রমে রিটেন্ডার প্রক্রিয়া শেষ হলে অন্যান্য খাবার আইটেমও যুক্ত করা হবে।

প্রকল্পটি সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফরটিফাইড বিস্কুট এবং মৌসুমি ফল বা কলা। প্রতিটি আইটেমের ওজন নির্দিষ্ট করা হয়েছে—বনরুটি ১২০ গ্রাম, ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ মিলিলিটার, বিস্কুট ৭৫ গ্রাম এবং ফল ১০০ গ্রাম। সোমবার বনরুটি ও দুধ, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বনরুটি ও ডিম, বুধবার ফরটিফাইড বিস্কুট ও মৌসুমি ফল পরিবেশন করা হবে।

প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব হারুন অর রশীদ জানান, “প্রথমে সীমিত আইটেম দিয়ে কার্যক্রম শুরু করা হবে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে অন্যান্য খাবার আইটেম যুক্ত করা হবে।”

উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্কুল ফিডিং মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা থাকবেন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৯২টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মাধ্যমে ১৯,৭১৯ শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল শুরু

পোষ্টের সময় : ০৭:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫