০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় যুবক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এসে আটক হয়েছেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় যুবক। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা।

রবিবার রাতে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই গ্রাম থেকে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হাতীবান্ধার এক যুবতীর সঙ্গে আরিয়ানের পরিচয় হয়। ধীরে ধীরে তা প্রেমে রূপ নেয়। প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে রবিবার সকালেই সীমান্ত পেরিয়ে সরাসরি তার বাড়িতে চলে আসেন ভারতীয় যুবক আরিয়ান। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাত ১১টার দিকে পুলিশ প্রেমিকার বাড়ি থেকে ঐ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

আটক আরিয়ান মির্জা জানান,‘দুই বছর ধরে আমাদের প্রেম। প্রেমিকার ডাকে আমি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এখানে এসেছি। এখন দেশে ফিরতে চাই। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী জানান, ভারতীয় যুবক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সম্প্রীতি রক্ষায় প্রতিমন্ত্রীর আহ্বান

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় যুবক আটক

পোষ্টের সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫