০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, বাসস্টেশনের যানজট নিরসন, অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় ফুলপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিস ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৬:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬