ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারকে সভাপতি ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমকে সদস্য সচিব করে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ১৪ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে এই কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলো, মৌলুদা বেগম (দাতা সদস্য), মোঃ আমিনুল হক (হিতৈষী সদস্য), মোঃ মোঃ খায়রুল ইসলাম (জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত সদস্য), মোঃ সাখাওয়াত হোসেন (ডিজি মনোনীত সদস্য), মোঃ এমদাদ হোসেন খান (ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সদস্য), আঃ খাঃ মোঃ রেজাউল করিম (কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সদস্য), জুয়েল হাসান (অভিভাবক সদস্য), মোঃ মনোয়ার হোসেন (অভিভাবক সদস্য), মোঃ শাহ সুলতান মৃধা (অভিভাবক সদস্য), মোঃ শাফায়েত জামিল (শিক্ষক প্রতিনিধি সদস্য), নাদিয়া সুলতানা ( শিক্ষক প্রতিনিধি সদস্য) ও মোঃ আনোয়ার হোসেন (শিক্ষক প্রতিনিধি সদস্য)।
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মোঃ মোতাহার হোসেন তালুকদারকে বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।






















